Somoy TV
নোয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবকের সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।জানা যায়, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বরকত উল্লাহ নামে এক যুবকের সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত বরকত উল্লাহ ওই এলাকার পাটোয়ারী বাড়ির রহমত উল্লাহর ছেলে।আরও পড়ুন: মাদারীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দআদালত সূত্র জানায়, ২০২০ সালের ৮ মার্চ ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।এ তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পিপি মো. সেলিম শাহীন।তিনি বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’
Go to News Site