Collector
বিদেশি নাগরিকদের অনলাইন জুয়ার আস্তানায় হানা, ৫ বাংলাদেশিসহ আটক ৭ | Collector
বিদেশি নাগরিকদের অনলাইন জুয়ার আস্তানায় হানা, ৫ বাংলাদেশিসহ আটক ৭
Somoy TV

বিদেশি নাগরিকদের অনলাইন জুয়ার আস্তানায় হানা, ৫ বাংলাদেশিসহ আটক ৭

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে গত পাঁচ মাস ধরে গোপনে পরিচালিত একটি অনলাইন জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।সোমবার (৩০ মার্চ) বিকেলে এক বিশেষ অভিযানে ওই আস্তানা থেকে একজন স্থানীয় নাগরিকসহ সাতজনকে গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ১ জন পাকিস্তানি রয়েছেন। স্থানীয় নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে আবাসিক এলাকায় ছদ্মবেশে চলা এই আস্তানাটিতে অভিযান চালায় কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি মূলত তাদের নিজ দেশের প্রবাসী শ্রমিকদের, বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানিদের লক্ষ্য করে জুয়ার ব্যবসা পরিচালনা করত। আবাসিক এলাকায় সাধারণ বাড়ির আড়ালে কার্যক্রম চালিয়ে আসছিল তারা, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়ানো যায়।  আরও পড়ুন: বাংলাদেশিসহ ১৩ পর্যটককে মাঝ-সমুদ্র থেকে উদ্ধার করল মালয়েশিয়ার বাহিনী ধারণা করা হচ্ছে, এই সিন্ডিকেটটি প্রতি মাসে কয়েক হাজার রিঙ্গিত অবৈধভাবে মুনাফা অর্জন করছিল। কেদাহ রাজ্য অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আটকদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর অধীনে তদন্ত করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানো এবং এ ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধে কোনো আপস না করার ঘোষণা দিয়েছে বিভাগটি। দেশজুড়ে অপরাধ দমনে তারা তাদের অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।

Go to News Site