Collector
শহীদ মীর মুগ্ধের বাবার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী | Collector
শহীদ মীর মুগ্ধের বাবার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
Somoy TV

শহীদ মীর মুগ্ধের বাবার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণআন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন মীর মুস্তাফিজুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময়, তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও তুলে দেন মীর মুগ্ধের পরিবারের হাতে। দায়িত্ব নেন চিকিৎসারও। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সঙ্গে উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, প্রফেসর ডা. মো. খালেকুজ্জামান, প্রফেসর ডা. মো. মহসীন হোসেন, প্রফেসর ডা. তৌফিকুজ্জামান, প্রফেসর ডা. আশরাফ, সহযোগী অধ্যাপক ডা. এটিএম নূরন্নবী, সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. শ্যামল, সহকারী অধ্যাপক ডা. সারোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাসান রিপন, সহকারী পরিচালক ডা. মেজবাহ, ডা. মো. সামিউর রহমান, ডা. হাসিবুল ইসলাম, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ এবং অপু দেবনাথ প্রমুখ। আরও পড়ুন:  বিএনপিতে যোগ দেয়ার কারণ জানালেন মাহবুবুর রহমান স্নিগ্ধ উল্লেখ্য, গত সোমবার শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়। রিং পরানোর পর এখন শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাবার হার্ট অ্যাটাকের তথ্য জানান মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Go to News Site