Somoy TV
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বালতির পানিতে পড়ে ১৮ মাস বয়সী ওয়াজিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ব্যাংকার শাহ আলমের ছেলে।পরিবারের সদস্যরা জানান, দুপুরে ওয়াজিহানের মা তাকে ছাদে বালতির পানিতে গোসল করিয়ে নিচে নামান। পরে ঘরের কাজে ব্যস্ত হওয়ার সুযোগে ওয়াজিহান আবার ছাদে উঠে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহার হওয়া পানিভর্তি বালতিতে খেলতে গিয়ে পড়ে যায়।আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুশিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ছাদে গিয়ে বালতির ভেতর পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Go to News Site