Collector
টাকা না দেয়ায় হত্যার পর খালার মরদেহ গুমের চেষ্টা, যুবক গ্রেফতার | Collector
টাকা না দেয়ায় হত্যার পর খালার মরদেহ গুমের চেষ্টা, যুবক গ্রেফতার
Somoy TV

টাকা না দেয়ায় হত্যার পর খালার মরদেহ গুমের চেষ্টা, যুবক গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দায় টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে খালাকে শ্বাসরোধ করে হত্যা করে তার মরদেহ সেপটিক ট্যাংকে গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাগিনা আলমগীর হোসেনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ মার্চ) তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।দুপুরে নগরকান্দা থানা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামেলা বেগম মৃত জমির ভূঁইয়ার স্ত্রী। তার দুই মেয়ে, কোনো ছেলে সন্তান না থাকায় তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করছিলেন।আরও পড়ুন: বান্দরবানে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে অপহরণের পর হত্যা, গ্রেফতার ৩তিনি আরও জানান, জামেলা বেগমের আপন ভাগিনা আলমগীর হোসেন। আলমগীর দীর্ঘদিন বিদেশে থাকলেও ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং দেশে ফিরে আসেন। দেশে আসার পর থেকেই খালার কাছে টাকা চাইতেন। টাকা না দেয়ায় খালার ওপর ক্ষিপ্ত হোন আলমগীর।হত্যাকাণ্ডের আগের দিন আলমগীর তার খালার বাড়িতে অবস্থান করেন। গভীর রাতে সুযোগ বুঝে তিনি শ্বাসরোধ করে খালাকে হত্যা করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহটি ঘরের পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখে পালিয়ে যান আলমগীর। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: মাকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা, বাধা দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতএ ঘটনায় নিহতের ভাই শেখ মোতালেব বাদী হয়ে ২৯ মার্চ নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়।তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পুলিশের একটি দল সোমবার (৩০ মার্চ) রাতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার গাজিরটেক গ্রাম থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতার আলমগীর হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Go to News Site