Collector
গ্রামের মাটি ছুঁয়ে ফিরলেন নিরব, আসছে ঈদে দেখা যাবে প্রেক্ষাগৃহে | Collector
গ্রামের মাটি ছুঁয়ে ফিরলেন নিরব, আসছে ঈদে দেখা যাবে প্রেক্ষাগৃহে
Jagonews24

গ্রামের মাটি ছুঁয়ে ফিরলেন নিরব, আসছে ঈদে দেখা যাবে প্রেক্ষাগৃহে

ঈদের ছুটিকে ঘিরে ব্যস্ত নগরজীবন ছেড়ে গ্রামে বাড়ি শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে ফিরেছেন নিরব হোসেন। শহরের কোলাহল থেকে দূরে, গ্রামের সহজ-সরল জীবন, খোলা মাঠ, কাঁচা রাস্তা আর মানুষজনের আন্তরিকতায় কাটানো সেই সময়ের কিছু মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে একেবারে ভিন্ন এক নিরবকে-নির্ভার, স্বাভাবিক এবং মাটির কাছাকাছি। গ্রামের সেই দিনগুলো নিয়ে নিরব বলেন, রাজবাড়িতে আমাদের গ্রামে কাটানো সময় নতুন করে কাজের অনুপ্রেরণা জুগিয়েছে। প্রকৃতির মাঝে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ হয়েছে বলেও মনে করি। শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে গিয়ে এই বিরতিটা আমার জন্য ছিল বেশ প্রয়োজনীয়। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন কাজ নিরব। সামনে রয়েছে নতুন সিনেমার শুটিং। জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে ‘শিরোনাম’ নামের একটি সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং শিগগির শুরু হতে যাচ্ছে, আর সে জন্য এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। নিরব বলেন, “আর দুইদিন পরই শুটিং শুরু হবে। এখন সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত আছি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।” আরও পড়ুন:জন্মদিনের ভালোবাসায় অভিভূত শাকিব খান, জানালেন কৃতজ্ঞতা ঈদের সিনেমা দেখে যে নায়িকার প্রশংসা করলেন অপি করিম  এদিকে, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন নিরব ও পরীমনি। নতুন আরও একটি সিনেমা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন নিরব। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই বছরেই শুটিং শুরু করার পরিকল্পনা আছে। ধীরে ধীরে সবকিছু গুছিয়ে আনা হচ্ছে। আশা করছি, আগামী বছরে পরীমনির সঙ্গে আমাকে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক।” এমআই/এমএমএফ

Go to News Site