Somoy TV
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। সে ম্যাচের একাদশ থেকে মাত্র দুটি পরিবর্তন নিয়ে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার দল। শুরু থেকেই এলোমেলো পাসে খেলায় যেন ছন্দই খুঁজে পাচ্ছিলেন ফাহামেদুল-শমিতরা। আর সেই সুযোগেই ম্যাচের ৩১তম মিনিটে সিঙ্গাপুরকে লিড এনে দেন হারহিস স্টুয়ার্ট। ইখসান ফান্দির দারুণ এক পাস পেয়ে বক্সের ভেতর থেকে মিতুল মারমাকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। সেই ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ।মঙ্গলবার (৩১ মার্চ) এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতি হিসেবে সম্প্রতি ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছিলেন হামজা-শমিতরা। ঐ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামেন কাবরেরার শিষ্যরা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে কোচ হাভিয়ের ক্যাবরেরা ভরসা রেখেছেন মিতুল মারমার ওপর। আরও পড়ুন: ভিনিসিউসকে ‘নেইমার’ ভাবা বন্ধ করতে হবে ম্যাচের শুরু থেকে বেশ কয়েকবার সিঙ্গাপুরের ডেরায় হানা দিয়েছিল বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে কাজের কাজটাই আসলে হয়নি। ডান প্রান্তে ফাহামেদুল ইসলামও ছিলেন নিষ্প্রভ। বেশ কয়েকটি ভালো পাস পেয়েও আক্রমণ শানাতে ব্যর্থ হয়েছেন ফাহামেদুল।
Go to News Site