Somoy TV
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পাইতে ডুবে নেয়ামত নামে পনের বছর বয়সের এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার সদর থানাধিন সৈয়দপুর কড়ইতলা এলাকায় কয়লাঘাটে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন শহরের মন্ডলপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহজাহান।এলাকাবাসী জানান, দুপুরে স্থানীয় বাসিন্দা বাবুর ছেলে নেয়ামত নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুএ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সময় সংবাদকে বলেন, ‘দুপুর দেড়টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে খবর পেয়ে নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় আধা ঘন্টা নদীতে উদ্ধার অভিযান ও তল্লাশি করে ওই কিশোরের লাশ উদ্ধার করতে সক্ষম হই। নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’
Go to News Site