Collector
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, কলেজছাত্র নিহত | Collector
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, কলেজছাত্র নিহত
Somoy TV

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা, কলেজছাত্র নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে মো. মাহাতির মন্ডল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের গাইজারগাড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহাতির বহরপুর ইউনিয়নের উত্তরপাড়ার আব্দুল বারেক মন্ডলের ছেলে ও বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাতির মোটরসাইকেল নিয়ে বহরপুরের দিক থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। পথে গাইজারগাড়া ব্রিজে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণাবালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site