Collector
‘হাওয়া মেশিন’ বিস্ফোরণে উড়ে গেছে দোকান, আহত ১ | Collector
‘হাওয়া মেশিন’ বিস্ফোরণে উড়ে গেছে দোকান, আহত ১
Somoy TV

‘হাওয়া মেশিন’ বিস্ফোরণে উড়ে গেছে দোকান, আহত ১

গাইবান্ধায় হাওয়া মেশিন বিস্ফোরণে উড়ে গেছে একটি দোকান ও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ৩টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় আহত হয়েছেন হাওয়া মেশিন ঘরের মালিক পাপুল মিয়া।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সদর উপজেলার তুলশীঘাট বাজারের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সাহাপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, তুলসীঘাট বাজারের মেসার্স পাপুল টায়ার অ্যান্ড ভলকানাইজিং ঘরে মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে হাওয়া দেয়ার ব্যবসা করে আসছেন পাপুল মিয়া। মঙ্গলবার সকালে হঠাৎ তার হাওয়া মেশিনটি ত্রুটি দেখা দিলে তিনি তা মেরামত করার চেষ্টা করেন। একপর্যায়ে আকস্মিক হাওয়া মেশিনটি বিস্ফোরিত হয়।এতে পাপুল মিয়ার আধা পাকা দোকান ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। হাওয়া মেশিনটি উড়ে গিয়ে পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের চালে পড়ে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে পাশের বিভিন্ন তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে আহত হন ব্যবসায়ী পাপুল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।আরও পড়ুন: মোটরসাইকেলের ট্যাংক বাইসাইকেলে লাগিয়ে পাম্পে এসে তেল নিলেন যুবক!বিষয়টি নিশ্চিত করে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সরকার বলেন, ‘মেশিনে হাওয়া লোড করতে গিয়ে ত্রুটি দেখতে পায় দোকান মালিক পাপুল মিয়া। পরে তা মেড়ামতের চেষ্টা করলে মেশিনটি বিস্ফোরিত হয়। এতে পাপুল মিয়ার দোকান ঘর উড়ে যায় এবং আহত হন। সেই সঙ্গে পাশের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়।’

Go to News Site