Collector
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মুকিব | Collector
হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মুকিব
Jagonews24

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা মুকিব

হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমেদ আলী মুকিব। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়টির উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আহমেদ আলী মুকিবকে জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম

Go to News Site