Somoy TV
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ৪৮ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দৌলতদিয়ার আনু খাঁর আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ৫ নম্বর ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জেলে রিপন সরদারের জালে মাছটি ধরা পড়ে।জানা গেছে, বিকেলে জেলে রিপন সরদার তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন। বিকেল সাড়ে ৫টার দিকে জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।আরও পড়ুন: এক মাছের দাম ৩ লাখ ১০ হাজার টাকাপরে দৌলতদিয়া বাজারের আনু খাঁর আড়তে এনে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২২ কেজি। ওই আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ১০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, ‘পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এ জন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক শিল্পপতির কাছে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।’
Go to News Site