Collector
অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে পোস্ট নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটারদের | Collector
অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে পোস্ট নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটারদের
Somoy TV

অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে পোস্ট নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটারদের

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের সতর্ক করে জানিয়েছে যে, তারা সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করার আগে বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি নিতে বাধ্য। বোর্ড সূত্রে জানা গেছে, এ নির্দেশনা বিশেষভাবে রাজনৈতিক বিষয়ের পোস্টে প্রযোজ্য।পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপ এমন এক সময়ে আসলো, যখন তরুণ পেসার নাসিম শাহকে ২০ মিলিয়ন রুপির জরিমানা করা হয়েছে। নাসিমকে জরিমানার কারণ তার টুইট, যা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি করেছিল। পিসিবির কর্মকর্তাদের বরাতে সূত্র জানায়, কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের অবশ্যই সামাজিক মাধ্যমে আচরণবিধি মেনে চলতে হবে এবং এর কোনো ব্যত্যয় হলে বোর্ড শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এছাড়া ক্রিকেটারদের ম্যানেজারদেরও সামাজিক মাধ্যমে নির্দেশিকা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। আরও পড়ুন:  সূর্যবংশীকে ভারতীয় দলে ডাকতে বলছেন ভন ও কাইফ, ভিন্নমত অশ্বিনের পিসিবি সূত্রে বলা হয়েছে,  ‘রাজনৈতিক পোস্ট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’ বোর্ড নাকি আরও জানিয়েছে, যে কোনো খেলোয়াড় যদি বিতর্কিত পোস্ট করে, তাকে কমপক্ষে ১০ মিলিয়ন রুপির জরিমানা করা হতে পারে। এ ঘটনার সূত্রপাত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রতি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে, যা গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি তাকে স্বাগত জানান এবং অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে পরিচয় করান। আরও পড়ুন: নিরাপত্তাবিধি ভাঙায় শাহিন আফ্রিদিকে জরিমানা উদ্বোধনী অনুষ্ঠানের কিছু সময় পরে, নাসিম শাহের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পোস্টটি ছিল পিসিবির একটি টুইটকে কোট-রিটুইট করে করা, যেখানে চেয়ারম্যান নাকভি মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছেন। পোস্টটি প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নাসিম পরে বোঝাতে চেয়েছেন যে, পোস্টটি উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং তার একাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি লেখেন, ‘আমার একাউন্ট সম্প্রতি হ্যাক করা হয়েছিল। তবে এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এটি ইচ্ছাকৃত কোনো পোস্ট নয় বরং নিরাপত্তা লঙ্ঘনের ফল।’

Go to News Site