Collector
জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় না, ফ্রড আন্ডার কনস্টিটিউশন: আইনমন্ত্রী | Collector
জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় না, ফ্রড আন্ডার কনস্টিটিউশন: আইনমন্ত্রী
Somoy TV

জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় না, ফ্রড আন্ডার কনস্টিটিউশন: আইনমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোনো রায় নয়, ফ্রড আন্ডার কনস্টিটিউশন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দল জানেই না কিসের ওপর বক্তব্য রাখছেন। বাহাত্তরের সংবিধান মানবেন না, আবার সুযোগ নেবেন সংবিধানের আলোকে। যে আদেশের ওপর নির্ভর করছেন সেটিও বাহাত্তরের সংবিধান।’ এই সংবিধান সামনে রেখেই যাবতীয় কার্যক্রম করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সংশোধনীও আনতে পারবো। যেই প্রশ্ন গণভোটে গেছে সব সংবিধান সংশোধন সাপেক্ষে। বিএনপি আবেগ নিয়ে জুলাই সনদকে ধারণ করে জাতীয় সংসদে ৫ শতাংশ নারী মনোনয়ন দিয়েছে। আমরা জুলাই সনদ বুকে ধারণ করি। বিরোধী দল জুলাই সনদ নিয়ে মুখে ফ্যানা তুলছে, কিন্তু কোনো নারী সদস্যকে মনোনয়ন দেয়নি।’ জুলাই সনদকে ধারণ করে ডেপুটি স্পিকার বিরোধী দলকে অফার করা হয়েছিল উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে তারা ডেপুটি স্পিকার নেয়নি।’ আরও পড়ুন: অসাংবিধানিক বলা হলে অতীতের গণভোট নিয়েও প্রশ্ন উঠবে: বিরোধী দলীয় নেতা নির্বাচনী অঙ্গীকার এবং জুলাই সনদকে ধারণ করে সংবিধান সামনে রেখে এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, ‘জুলাই সনদকে ’৯০ এর তিন জোটের রূপরেখার সঙ্গে তুলনা করা যায়। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করে ’৯১তে সংসদীয় গণতন্ত্র এনেছিল।’ সাবেক অন্তর্বর্তী সরকারের এই অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যে ক্ষমতাবলে এনসিপির আহ্বায়ক শপথ নিয়েছিল, সেই ক্ষমতাবলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। সংকটময় মুহূর্তে দেশকে সঠিক পথে নিতে দায়িত্ব নিয়েছিলাম।’ স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব দিয়েছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দলীয় নেতা সমান সদস্য চেয়েছেন। এটি কোনো নিয়মে নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ কোন রায় না। এই অধ্যাদেশ ফ্রড আন্ডার কনস্টিটিউশন।’

Go to News Site