Collector
রোনালদো নন সালাহ, বাজার না থাকায় ফ্রি ছাড়তে রাজি লিভারপুল | Collector
রোনালদো নন সালাহ, বাজার না থাকায় ফ্রি ছাড়তে রাজি লিভারপুল
Somoy TV

রোনালদো নন সালাহ, বাজার না থাকায় ফ্রি ছাড়তে রাজি লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফরোয়ার্ড মোহামেদ সালাহকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে যাচ্ছে লিভারপুল। এমনই দাবি করেছেন ক্লাবটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ান পর্সলো। তার মতে, মিশরীয় তারকার জন্য বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে আগ্রহী কোনো ক্লাবই পাওয়া যায়নি।পর্সলোর ভাষায়, ‘সালাহ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ট্রান্সফার মার্কেট তৈরি করতে পারেননি।’ আর সেই কারণেই শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবেই অ্যানফিল্ড ছাড়ার পথ তৈরি হচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত লিভারপুলে থাকার কথা সালাহর। তবে শেষ এক বছরের চুক্তি বাতিল করে আগেভাগেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে। ২০১৫ সালের পর থেকে ইংল্যান্ডে প্রায় এক দশক দাপট দেখানো এই উইঙ্গার লিভারপুলের হয়ে করেছেন ২৫৫ গোল। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মের পতন এবং ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতিই পরিস্থিতিকে জটিল করেছে। আরও পড়ুন: পর্তুগিজ তারকার চোখে হলান্ড-এমবাপ্পের চেয়েও বড় ইয়ামাল ২০২৫ সালের ডিসেম্বরে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনায় কোচ আর্নে স্লটের সমালোচনা করে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন সালাহ। সেই বিস্ফোরক ঘটনার পর থেকেই দুপক্ষের সম্পর্কের অবনতি ঘটে। পর্সলোর মতে, “ওই ঘটনার পরই বোঝা গিয়েছিল, এটি এক ধরনের ‘ফুটবলীয় ডিভোর্স’-এর দিকে যাচ্ছে। যা দুই পক্ষের জন্যই ভালো।” সালাহর বর্তমান সাপ্তাহিক বেতন প্রায় ৪ লাখ পাউন্ড। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের জন্য একই সঙ্গে বড় অঙ্কের ট্রান্সফার ফি ও উচ্চ বেতন দিতে আগ্রহী ক্লাব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। পর্সলো বলেন, ‘এলিট ফুটবলে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ—বয়স ও বেতন। মাঝ-ত্রিশে খুব কম খেলোয়াড়ই বড় ট্রান্সফার ফিতে দল বদল করেন। রোনালদো তার ব্যতিক্রম।’ আরও পড়ুন: ভিনিসিউসকে ‘নেইমার’ ভাবা বন্ধ করতে হবে রোনালদো বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন এবং তার চুক্তিতে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। ইউরোপ ও এমএলএসের একাধিক ক্লাব সেই অর্থ দিতে প্রস্তুত বলেও গুঞ্জন আছে। অন্যদিকে সালাহর ক্ষেত্রে একই আগ্রহ দেখা যায়নি। ফলে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ হয়ে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে লিভারপুল ও সালাহ—দু’পক্ষই পরিস্থিতি বিবেচনায় একটি ‘সহজ সমাধান’-এর দিকে যাচ্ছে। বড় ট্রান্সফার ফি আদায় সম্ভব না হওয়ায় এবং উচ্চ বেতনের বোঝা কমাতে ক্লাব তাকে ফ্রি ছাড়তেই বেশি আগ্রহী

Go to News Site