Somoy TV
মাদারীপুরের শিবচরে দোকানের তালা ভেঙে ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা খোলাবাজারে নায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে এ অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ডিজেল না পাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এই তেল মজুত করে রেখেছে কৃষকদের দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের শেখপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স রোকান স্টোর ও মালিকের নিজবাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের তালা ভেঙে জব্দ করা হয় ১৮ ব্যারেল জ্বালানি তেল। পরে পাশের তোনাই মোল্লার দোকানে অভিযান চালিয়ে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তা খোলাবাজারে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে তেল বিক্রি করা হয়।আরও পড়ুন: বিকল্প উৎসে জ্বালানি আমদানি বাড়লেও স্বস্তি নেই বাজারেশিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, শিবচরে ১৫দিন ধরে কৃষক জ্বালানি তেল পাচ্ছে না। অথচ একটি অসাধু চক্র তেল মজুত করে কৃত্রিম সংকট করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। সেখানে পাওয়া ৫ হাজার ৬শ’ লিটার জ্বালানি তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পরে সেই অর্থ সরকারি কোষাগারে টাকা জমা দেয়া হয়েছে।
Go to News Site