Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সংকটে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।তন্ত্র-মন্ত্রে হওয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছি: মন্ত্রী আওয়ামী লীগ সরকারের তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তাই বাংলাদেশ সরকার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার সুযোগ এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার কথা ভাবছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। হামে তিন মাসে সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু হামে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ১১ শিশু আইসিইউতে ভর্তি রয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বিয়ে করলেন সিমরিন লুবাবা বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে বিয়ের কথা নিয়েই জানান তিনি। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আক্রমণের পসরা সাজিয়েও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ শুরুর ১৫ মিনিট বেশ ভালোই খেলেছে বাংলাদেশ, তবে ৩১তম মিনিটে গোল হজম করতে হলো তাদের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন হামজা-শমিতরা। একের পর এক আক্রমণ চালিয়েও শেষ পর্যন্ত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পেলো না লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের এবারের পর্বটা শেষ করতে হলো বাংলাদেশকে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site