Collector
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের | Collector
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের
Somoy TV

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) অধিবেশন কক্ষে বসেই তাকে দেখা গেল দৈনিক পত্রিকার পাতায় চোখ বুলাতে—যা এরইমধ্যে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গন ও সামাজিকমাধ্যমে।এই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবিতে দেখা যায়, সংসদের কার্যক্রম চলমান থাকলেও প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো পর্যালোচনা করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল একটি সাধারণ দৃশ্য নয়; বরং দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপডেট থাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ববোধেরই প্রতিফলন। রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও গণমাধ্যমে প্রকাশিত খবর, জনমত এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সম্পর্কে অবগত থাকার এই অভ্যাস একজন দায়িত্বশীল রাষ্ট্র নায়কের পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে। আরও পড়ুন: স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সংসদ অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়েও পত্রিকার ওপর নজর রাখা সরকারের নীতি নির্ধারণে তথ্য ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত বহন করে। গণমাধ্যমে উঠে আসা নানা সমস্যা, জনদুর্ভোগ কিংবা নীতিগত প্রশ্নগুলো দ্রুত অনুধাবনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয়। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠা ও তথ্য নির্ভর নেতৃত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। রাষ্ট্র পরিচালনার ব্যস্ত সূচির মাঝেও এভাবে সংবাদপত্রে চোখ রাখা-প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপদ্ধতির একটি মানবিক ও বাস্তবধর্মী দিক যেন ফুটে উঠেছে।

Go to News Site