Collector
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম | Collector
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
Somoy TV

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ, নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান।মঙ্গলবার (৩১ মার্চ) ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। ড. ইউনূসের সঙ্গে আবিদুলের সাক্ষাতের ছবি শেয়ার করে পোস্টে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ রাজনীতিবিদ আবিদুল ইসলাম খান আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আরও পড়ুন: যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস এতে বলা হয়, এসময় প্রফেসর ইউনূসকে তিনি চব্বিশের সংগ্রাম নিয়ে নিজের লেখা বই ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ উপহার দেন। বইটি উপহার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান প্রফেসর মুহাম্মদ ইউনূস। বইটির উৎসর্গপত্রে আবিদ লেখেন, শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস স্যার, চব্বিশের অভ্যুত্থানের এই স্মারক আপনার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।

Go to News Site