Somoy TV
নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান।মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে পেজেশকিয়ান এ কথা জানান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়। মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’ ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই উত্তেজনা বা যুদ্ধ চাইনি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হলো শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ করা। আরও পড়ুন:‘আমরা সেখানে আর বেশি দিন থাকব না’, ইরান যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত ট্রাম্পের এদিকে চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মার্কিন বাহিনী যুদ্ধ থেকে সরে গেলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্ট-কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে ‘ধ্বংস করে দিচ্ছে’, তবে এই অভিযান আর বেশি দিন চলবে না বলেও জানান। ট্রাম্প বলেন, আমরা সেখানে আর বেশি দিন থাকব না। আমরা তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। আমাদের আর বেশি দিন থাকতে হবে না, তবে তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনও বাকি।
Go to News Site