Collector
বংশালে বহুতল ভবনে আগুন | Collector
বংশালে বহুতল ভবনে আগুন
Somoy TV

বংশালে বহুতল ভবনে আগুন

পুরান ঢাকার বংশালে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত মধ্যরাতে বংশালের কেপি ঘোষ স্ট্রিটের ওই ভবনে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয়রা জানান, ঘড়ির কাঁটায় মঙ্গলবার তখন রাত পৌনে তিনটা। পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বংশালের কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আরও পড়ুন: ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান এতে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বিভিন্ন ভবনের বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ ধোঁয়া বের হওয়ার পর হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

Go to News Site