Collector
চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে | Collector
চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে
Jagonews24

চট্টগ্রামে একদিনে ২৬ সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে জেলার ১ উপজেলায় নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ মার্চ) সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত মোট ৫৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি (এনপিএমএল) ও ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) থেকে পাওয়া পরীক্ষার ফলাফলে ৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।আক্রান্তদের মধ্যে ৬ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে ১৬টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়টি নগর এলাকা থেকে এবং ১০টি বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, দেশে হামের নমুনা পরীক্ষার জন্য অনুমোদিত একমাত্র পরীক্ষাগার ঢাকার এনপিএমএল ও আইপিএইচ। এমআরএএইচ/এমআরএম

Go to News Site