Jagonews24
টাইব্রেকারে চমক দেখিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, আর হতাশার ধারাবাহিকতায় আবারও ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। মঙ্গলবার প্লে-অফ ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। সেখানে বসনিয়া ৪-১ ব্যবধানে জয় পায়। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ডিফেন্ডার অ্যালেসান্দ্র ব্যাসতোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইতালি, যা ম্যাচে বড় প্রভাব ফেলে। এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইতালি, যারা সর্বশেষ ২০১৪ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। অন্যদিকে, বসনিয়া ‘বি’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই আসরে বসনিয়ার অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এএফপি এমএসএম
Go to News Site