Collector
মোহময়ী শাড়ির সাজে অপরূপ বাঁধন | Collector
মোহময়ী শাড়ির সাজে অপরূপ বাঁধন
Jagonews24

মোহময়ী শাড়ির সাজে অপরূপ বাঁধন

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘চক্র ২’। সিরিজটির প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, এক অসাধারণ শাড়ির সাজে, যা মুহূর্তেই সবার নজর কাড়ে। আজমেরী হক বাঁধনের সৌন্দর্য এবং স্টাইলের মূল চাবিকাঠি হলো তার আত্মবিশ্বাস। চেহারার ধারালো আকার বা আকর্ষণীয় ফিগার নয়, বরং তার ভেতরের প্রাকৃতিক উপস্থিতি এবং আত্মবিশ্বাসই তাকে আলাদা করে তোলে। সংবাদ সম্মেলনে হট পিঙ্ক শাড়িতে বাঁধনের লুক চোখ ধাঁধানো ও পরিমিত এলিগ্যান্সের নিদর্শন। রং, ডিজাইন ও স্টাইল একসাথে মিলে তৈরি করেছে নিখুঁত ফ্যাশন স্টেটমেন্ট। শাড়ির বৈশিষ্ট্য হলো পিচ কনট্রাস্টের হট পিঙ্ক বর্ডার ও পাড়, যা ফুটিয়ে তুলেছে ফ্লোরাল মোটিফের সৌন্দর্য। তবে এই সাজের আসল আকর্ষণ হলো মিনাকারী বডি জুয়েলারি, যা শাড়ি এবং ব্লাউজের সঙ্গে নিখুঁত সামঞ্জস্যে এসেছে। এই লুকের হাইলাইট হলো স্লিভলেস পিঙ্ক ব্লাউজ। ব্লাউজের ব্যাক ডিজাইন অত্যন্ত মনমুগ্ধকর। সূক্ষ্ম কাটওয়ার্ক ও ফ্লোরাল লেসের সঙ্গে সবুজ-ম্যাজেন্টা মিনাকারী এমবেলিশমেন্টের সংমিশ্রণ এনেছে প্রাণবন্ততা। বাঁধন এই মিনাকারী মোটিফের গয়না বেছে নিয়েছেন দেশীয় ব্র্যান্ড গ্লুদ টুগেদার থেকে। গলার ভারী নেকলেস এড়িয়ে তিনি পরেছেন সাদা বিডসের মিনাকারী স্টোন চোকার, যা লুকটিতে আধুনিক ও ফ্রেশ টাচ যোগ করেছে। ম্যাচিং দুল ও ব্রেসলেটের সঙ্গে সম্পূর্ণ হয়েছে স্টাইলিং। ভারী গয়না না ব্যবহার করেও কীভাবে জুয়েলারি দিয়ে লুককে আলাদা করা যায়, তার চমৎকার উদাহরণ এটি। মেকআপে ছিল ‘টাচ অ্যান্ড গ্লো বাই আহমেদ বিউটি সেলুন’ এর সফট গ্ল্যাম টাচ। নিখুঁত বেস, হালকা ব্লাশ, চোখে লেন্সসহ আইলাইনার ও মাসকারার ব্যবহার, আর ঠোঁটে নুড-পিংক শেড সবই মিলিয়ে তৈরি করেছে পরিপূর্ণ লুক। চুলের স্টাইলিংও ছিল পরিপাটি লো বান, মিনিমাল হেয়ার অ্যাকসেসরিজের সঙ্গে সমন্বয়। বাঁধনের এই লুক আধুনিকতার সঙ্গে ট্র্যাডিশনের নিখুঁত সমন্বয়। স্টেটমেন্ট ব্লাউজ, প্রাণবন্ত রঙের শাড়ি ও মিনিমাল জুয়েলারির ভারসাম্য দিয়ে তৈরি হয়েছে এক সত্যিকারের এলিগ্যান্ট ফ্যাশন মোমেন্ট। জেএস/

Go to News Site