Somoy TV
মঙ্গলবার (৩১ মার্চ) প্রিস্টিনা সিটি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান প্লে-অফে কসোভোকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক। ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন করিম আক্তুর্কোগ্লু। এই জয় তুরস্ককে ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে জায়গা করে দিল।২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর এই প্রথমবারের মতো বিশ্বকাপে উঠলো তুরস্ক। আগামী জুনে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞে তারা সি-তে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।প্রিস্টিনায় অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচের ৫৩তম মিনিটে কেনান ইলদিজ বল কাটব্যাক করলে ওরকুন কচুর মিস-হিট শট পোস্টের কাছে থেকে জালে জড়ান ফেনারবাচের ফরোয়ার্ড আক্তুর্কোগ্লু।প্রতিপক্ষ কোসোভো ২০১৬ সালে ফিফা এবং উয়েফার সদস্য হওয়ার পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টে জায়গা করে নেয়ার দ্বারপ্রান্তে ছিল।প্রথমার্ধে কোসোভো গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ফিস্নিক আসলানির শট দারুণভাবে বাঁচিয়ে দেন তুরস্কের গোলরক্ষক উরুরচান চাকির। বলটি বার ছুঁয়ে ফিরে আসে।আরও পড়ুন: ৪ মিনিটের ব্যবধানে ২ গোল করে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিলম্যাচে তুরস্ক যে শটে গোল পেয়েছে, সেটি ছাড়া আর মাত্র একটি শট অন টার্গেটে ছিল, তবুও তারা লিড ধরে রেখে তাদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।এই জয়ের মাধ্যমে টানা পাঁচটি বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার হতাশা কাটালো তুরস্ক। চার বছর আগে তারা প্লে-অফ সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপে ওঠার সুযোগ হারায়। কসোভোর বিপক্ষে প্লে-অফ ম্যাচে তুরস্কের একমাত্র গোলটি করেন করিম আক্তুর্কগ্লু। ছবি: রয়টার্স২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে তুরস্ক তাদের প্রথম ছয় ম্যাচের চারটিতে জিতলেও গ্রুপে শীর্ষে থাকা স্পেনের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থাকায় সরাসরি কোয়ালিফাই করতে পারেনি।এর আগে পাথ সি সেমিফাইনালে ব্রাইটনের ফের্দি কাদিরোগ্লুর গোলে তারা রোমানিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। আরও পড়ুন: দেশের মাটিতে শেষ ম্যাচেও উজ্জ্বল মেসি, আর্জেন্টিনার বড় জয়আর্দা গুলের (রিয়াল মাদ্রিদ) এবং হাকান চলহানোগ্লুর (ইন্টার মিলান) মতো তারকাদের নেতৃত্বে ২৩তম র্যাঙ্কিংধারী তুরস্ক ছিল স্পষ্ট ফেভারিট, কোসোভো তাদের থেকে ৫৫ ধাপ নিচে।সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল তুরস্ক, যেখানে শেষ আটে তারা নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল।
Go to News Site