Collector
শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে যেভাবে বুঝবেন | Collector
শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে যেভাবে বুঝবেন
Somoy TV

শিশু হামের টিকা পেয়েছে কি না, ভ্যাকসিন কার্ড দেখে যেভাবে বুঝবেন

সংক্রামক ব্যাধি হাম আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সারা দেশে। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ বেশ কিছু জেলায় ভয়াবহ রূপ নিয়েছে এ রোগের প্রাদুর্ভাব।হঠাৎ হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া ও মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি করা হচ্ছে হাম আক্রান্তদের। হাম কী? হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। জ্বর, কাশি এবং শরীরে লালচে র‍্যাশের পাশাপাশি এই রোগের ফলে পরবর্তীতে নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা দেখা দেয়। যেভাবে ছড়ায় হাম হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক ভাইরাল সংক্রমণগুলোর মধ্যে একটি। এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির নাক এবং গলার মিউকাস মেমব্রেনে বাস করে এবং মূলত কাশি, হাঁচি, এমনকি অন্যদের কাছাকাছি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব নিয়ে ভয়ংকর তথ্য! একবার বাতাসে ছেড়ে দিলে, হামের কণাগুলো পৃষ্ঠের উপর বা বাতাসে দুই ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। দূষিত পৃষ্ঠ স্পর্শ করে চোখ, নাক বা মুখ ঘষলেই সংক্রমণ হতে পারে। হাম ছড়ানোর সাধারণ উপায় ১) সংক্রামিত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ। ২) শ্বাস-প্রশ্বাসের ফোঁটার মাধ্যমে (কাশি বা হাঁচি থেকে) বায়ুবাহিত সংক্রমণ। ৩) দরজার হাতল বা আসবাবের মতো দূষিত জিনিস স্পর্শ করা এবং তারপর আপনার মুখ স্পর্শ করা। তবে সঠিক সময়ে দুই ডোজ টিকা গ্রহণের মাধ্যমে শিশুকে সারাজীবনের জন্য এই ঝুঁকি থেকে মুক্ত রাখা সম্ভব। অনেক অভিভাবক প্রথম ডোজ দিলেও দ্বিতীয় ডোজের কথা ভুলে যান, যা শিশুর সুরক্ষায় বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। টিকা কার্ড চেনার সহজ উপায় শিশু হামের টিকা পেয়েছে কি না, তা টিকার কার্ড বা ইপিআই কার্ড দেখলেই সহজে বোঝা সম্ভব। কার্ডের টেবিলে থাকা তথ্যের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়- টিকার নাম: কার্ডে হামের টিকার নাম 'এমআর' (Measles-Rubella) হিসেবে উল্লেখ থাকে। আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব কমাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের ডোজের সময়: কার্ডের নির্ধারিত কলামে ৯ মাস এবং ১৫ মাস বয়সে এই টিকার তারিখ লেখা থাকে। যাচাই: কার্ডের নিচের দিকে 'এমআর' সারিতে যদি দুটি তারিখ উল্লেখ থাকে, তবে বুঝতে হবে শিশুটি পূর্ণাঙ্গ ডোজ পেয়েছে। সতর্কতা হাম অত্যন্ত ছোঁয়াচে। হামের কারণে নিউমোনিয়া, কানে ইনফেকশন বা মস্তিষ্কের প্রদাহের (এনসেফালাইটিস) মতো গুরুতর জটিলতা হতে পারে। আপনার বা আপনার শিশুর মধ্যে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং টিকা দান নিশ্চিত করুন।

Go to News Site