Somoy TV
১১ দলীয় ঐক্যের কলেবর বাড়াতে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সংস্কার ইস্যুতে কাছাকাছি থাকা পুরনো মিত্রদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথ থেকে সরকারকে চাপে রাখতে এই উদ্যোগ বলে জানান তারা।ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে কাছাকাছি থাকা দলগুলো বিভিন্ন দাবিতে রাজপথেও কাছাকাছি আসা শুরু করে জাতীয় নির্বাচনের আগে আগে। প্রথমে পাঁচ, তারপর আট, এরপর ১২ দলের সমঝোতা ঐক্য তৈরি হয়। শেষমেশ এই ঐক্যের বাইরে চলে যায় একটি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নেয় নিজেদের মতো করে।৭৭ আসন নিয়ে সংসদে গেলেও ১১ দলের দাবি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন প্রশ্নে বেগ পেতে হচ্ছে তাদের। তাই সংসদের বাইরে সোচ্চার থাকতে জোটের কলেবর বাড়াতে আগ্রহী ঐক্যের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ জামায়াতে ইসলামী।এক্ষেত্রে দলছুট হওয়া জোটসঙ্গীদের কাছে টানতে আগ্রহী দলটি। এরইমধ্যে সৌজন্যমূলক কিছু উদ্যোগের কথাও জানান জামায়াত নেতারা।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা অনেকটা সংঘবদ্ধ হয়েছিলাম, পরে কিছুটা বিচ্যুতি ঘটলো। তবে এর মানে এটা নয় যে, দলগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক কাটছাঁট হয়ে গেছে। আমাদের যে ইফতার মাহফিল হলো সেখানেও আমরা চরমোনাইকে দাওয়াত দিয়েছি, জমিয়তে ওলামাকে দিয়েছি। আমরা তো চরমোনাইকে বাদ দেইনি। আমরা কাউকেই বাদ দেইনি। আমরা সবাইকে নিয়ে চলতে চাই।’আরও পড়ুন: অসাংবিধানিক বলা হলে অতীতের গণভোট নিয়েও প্রশ্ন উঠবে: বিরোধী দলীয় নেতাজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘সংস্কার যতদিন বাস্তবায়ন না হবে, ততদিন আমাদের লড়াই সংসদেও থাকবে, রাজপথেও করবো। এ লড়াই আমরা থামাবো না।’তিনি আরও বলেন, ‘আমরা আশাকরি, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের জন্য আরও অনেকে দলই আমাদের সঙ্গে আসবে।’তবে জোটের কলেবর বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১১ দলের শীর্ষ নেতারা নির্ধারণ করবেন বলে মন্তব্য জামায়াত নেতাদের।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এমনিতে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন- যে আমরা বিরোধী দলের সঙ্গে কাজ করতে চাই। তো এটা জোটের শীর্ষ নেতাদের সিদ্ধান্তের ভিত্তিতে হবে। জামায়াত এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না।’ আরও পড়ুন: আমিও শহীদ পরিবারের সন্তান, সংসদে জামায়াত আমির১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হাদিদুর রহমান আযাদ বলেন, ‘শুধু ইসলামপন্থী কেনো, দেশটা তো সবার, যারাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের উন্নয়ন করতে চায়, আমরা সবার সঙ্গেই কাজ করতে চাই।’জুলাই প্রশ্নে সংসদের পাশাপাশি রাজপথেও বড় রাজনৈতিক মোর্চা গঠনের প্রক্রিয়া এটি বলে মন্তব্য জামায়াত নেতাদের।
Go to News Site