Collector
রামেক হাসপাতালে এবার শত কোটি টাকার ওষুধ আনলেন ডা. আজাদ | Collector
রামেক হাসপাতালে এবার শত কোটি টাকার ওষুধ আনলেন ডা. আজাদ
Somoy TV

রামেক হাসপাতালে এবার শত কোটি টাকার ওষুধ আনলেন ডা. আজাদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. আজিজুল হক আজাদের কল্যাণে প্রায় ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ অনুদান এসেছে। বিনামূল্যে এই ওষুধ পেয়ে উপকৃত হবে দেশের হাজারও রোগী।জানা গেছে, মোট তিন চালানে পাওয়া ওষুধগুলোর দাম ৭৯ লাখ ৪৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৭ কোটি ৪৮ লাখ টাকা। রোগীদের জন্য আজিজুল হক আজাদ ওষুধগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ থেকে বিনা মূল্যে সংগ্রহ করেছেন।এর আগে, গত বছরের নভেম্বরে ডা. আজাদ এই সংস্থা থেকে বাতের রোগীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকার ইনজেকশন আনেন। এরও আগে, আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদরোগীদের জন্য আনেন প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস।আজিজুল হক আজাদ জানান, তাকে ওষুধগুলো আনতে সহযোগিতা করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম। ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দারও দ্রুততম সময়ে এই ওষুধ দেশে আনার অনুমতি দিয়েছেন। সোমবার রাতে হাসপাতালের স্টোরে দেড় হাজার বক্স ডুপিলুম্যাব ইনজেকশন ও ১৫০ বক্স সারিলুম্যাব ইনজেকশন এসে পৌঁছেছে। এগুলো রিফ্র্যাক্টরি অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ নানা রোগে ব্যবহার করা হয়।আরও পড়ুন: ধানের খোসার ছাই দিয়ে গবেষণা, আন্তর্জাতিক অনুদান পেলেন চুয়েটের ৪ শিক্ষার্থীআজাদ আরও জানান, বুধবার সকালে ঢাকা থেকে ইনহেলারসহ আরও কিছু ওষুধ রাজশাহী এসে পৌঁছাবে। আর গত সপ্তাহে তাঁরা ফ্যাক্টর এইট ও ডোসেট্যাক্সেল ইনজেকশন পেয়েছেন। ডোসেট্যাক্সেল কেমোথেরাপির ওষুধ। এটি ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়।আজাদ বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকা রোগীদের এগুলো বিনা মূল্যে দেয়া হবে।’

Go to News Site