Collector
আরব আমিরাতে ড্রোনের আঘাতে বাংলাদেশি নিহত | Collector
আরব আমিরাতে ড্রোনের আঘাতে বাংলাদেশি নিহত
Somoy TV

আরব আমিরাতে ড্রোনের আঘাতে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) এই তথ্য জানিয়েছে।এতে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে তখন কাজ করছিলেন। আরও পড়ুন:ক্রিপ্টোর মাধ্যমে সামরিক ড্রোন কিনছে রাশিয়া ও ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলো: রিপোর্ট তবে, ওই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত। তবে, ইউএই লেবার্স নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি ভুপাতিত করার জন্য টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করেছে। কিন্তু এটির ধ্বংসাবশেষ পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।  কর্তৃপক্ষের ভাষ্যমতে, বুধবার সকালে আল রিফা এলাকায় ঘটনাটি ঘটেছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরাইলি স্থাপনা লক্ষ্যবস্তু করে হামলা চালানোর ঘোষণা দেয় ইরান। আরও পড়ুন:ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫ এদিকে, দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন।

Go to News Site