Collector
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৩ | Collector
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৩
Somoy TV

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ৩

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে আসামির পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ডিবি পুলিশের এক কথিত ‘সোর্স’ রয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটার দিকে নরসিংদী পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন- পৌর শহরের চিনিশপুর এলাকার মো. সোহান (২৫), শামীম ফকির (৩৫) ও শুভ (২৭)।পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতির মামলায় মনিরুজ্জামান (৩৬) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরদিন ডিবির কথিত সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে আসামির পরিবারের কাছে যান।তারা দাবি করেন, ১০ হাজার টাকা দিলে তা অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে আসামিকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়া হবে। আসামির পরিবার সরল বিশ্বাসে তাঁদের হাতে টাকা তুলে দেয়।তবে টাকা দেওয়ার পরও আসামিকে আদালতে চালান দিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, সোহান ও তার সহযোগীরা অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণা করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তাঁদের কোনো পরিচয় নেই।আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রীভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমকে অবহিত করলে তার পরামর্শেই মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।ডিবির সোর্স পরিচয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহারের ঘটনায় ডিবি পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Go to News Site