Somoy TV
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি থানার বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন: কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল বারেক (৫৩) ও একই এলাকার মো. নুরু মিয়ার ছেলে মোস্তফা (৫২)।দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।আরও পড়ুন: অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন।দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানায় নেয়া হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
Go to News Site