Collector
জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি | Collector
জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি
Jagonews24

জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, বৃষ্টির সময় দ্রুত পানি অপসারণে ৬টি নতুন পোর্টেবল পাম্প যুক্ত করেছে ডিএসসিসি। বুধবার (১ এপ্রিল) রাজধানীর জলবদ্ধতা নিরসনে গৃহীত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগের দুটি পাম্প দিয়ে দ্রুত পানি সরানো সম্ভব না হওয়ায় আমরা নতুন ছয়টি পাম্প কিনেছি। বৃষ্টি হলে পানি জমলেও দ্রুত তা অপসারণ করা যাবে। তিনি আরও বলেন, এছাড়া বিদ্যমান পাম্পগুলো সার্ভিসিং করে প্রস্তুত রাখা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবহার করা যায়। এমইউ/এমআইএইচএস

Go to News Site