Somoy TV
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, চলতি মাসেই ফেনী এবং ঝিনাইদহে দুইটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে জানান।বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আইনুন নিশাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তিস্তা মহাপরিকল্পনা ও ফারাক্কার পানি বণ্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করে যাচ্ছেন বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।আরও পড়ুন: হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে—চোখ দেশবাসীর: পানিসম্পদ মন্ত্রীএদিকে, রাজনৈতিক প্রভাবে কোনোভাবেই যেন নদী খাল দখল করতে না পারে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদবর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ১২০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সূচিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির ঐতিহাসিক কর্মসূচি হচ্ছে খাল খনন কর্মসূচি। বিএনপির নির্বাচনী ইশতিহার অনুযায়ী বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এই কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খননের উদ্যোগ নিয়েছে। গত ১৬ মার্চ দিনাজপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Go to News Site