Collector
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত | Collector
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত
Jagonews24

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত

ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে মধুখালীর নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে যমজ দুটি শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত পরবর্তীতে জানানো সম্ভব হবে। এন কে বি নয়ন/এফএ/এএসএম

Go to News Site