Somoy TV
ব্যাংকখাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলে সাফ বার্তা দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমানের। এছাড়া চুরি করা অর্থ দেশে ফেরত আনতে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অর্থনীতিতে সৃষ্ট এবং সম্ভাব্য বিরুপ পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় গুরুত্বের সঙ্গে উঠে আসে জ্বালানি, রিজার্ভ, নীতি সহায়তাসহ নানা পদক্ষেপের কথা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী জ্বালানির পরিস্থিতি, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বৈদেশিক আয় প্রবাহসহ বহুমুখী সমস্যা নিয়ে শঙ্কায় রয়েছে সরকার। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদদের পর অর্বিথনীতি বিভাগের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের তৃতীয় দফায় ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রথমবার আলোচনায় বসেন গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় বিদেশি দাতা সংস্থা থেকে ঋণ নিয়ে খরচ সামাল দেয়ার পাশাপাশি সিএসএমই খাতে কর্মসংস্থান সৃষ্টি, রিজার্ভ টিকিয়ে আমদানি চাপ সামলাতে কৃষিতে জোর দেন গভর্নর। আরও পড়ুন: গভর্নরের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, কী আলোচনা হলো? দেড় ঘণ্টার আলোচনায় ব্যাংক খাতে আস্থার অভাব সৃষ্টি হয়েছে জানিয়ে গভর্নর বলেন, ব্যাংকখাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেয়া হবে না। দেশের সম্পদ চুরি করে কেউ বাইরে আরাম করবে, তা করতে দেয়া উচিত নয়। ফলে স্টোলেন এসেট রিকভারির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ৫ ব্যাংক ও ১০ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতেও মন্ত্রণায়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
Go to News Site