Somoy TV
পাবনার আটঘরিয়ায় বালিশ চাপা দিয়ে চার বছরের ছেলেকে হত্যার পর এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু মো. তাওহিদ (৪) একই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল ইসলাম প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।গত দুই বছর ধরে ‘হৃদয়’ নামে এক যুবকের সঙ্গে মুক্তা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিল। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা মুক্তা খাতুন ঘরের ভেতরে বালিশ চাপা দিয়ে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আরও পড়ুন: বিষ খাইয়ে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাকপ্রতিবন্ধী বাবারএ দিকে নিহত শিশু তাওহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এই নির্মম ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
Go to News Site