Collector
কেরানীগঞ্জের আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পনির নকল ওষুধ! | Collector
কেরানীগঞ্জের আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পনির নকল ওষুধ!
Somoy TV

কেরানীগঞ্জের আবাসিক ভবনেই তৈরি হতো দেশি-বিদেশি কোম্পনির নকল ওষুধ!

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি আবাসিক ভবনে নকল ওষুধ তৈরির কারাখানায় অভিযান চালিয়েছেন র‌্যাবের সদস্যরা। এ সময় পাঁচ ট্রাক দেশি-বিদেশি কোম্পানির নামে ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। সেইসঙ্গে কারখানার মালিককেও আটক করা হয়।বুধবার (১ এপ্রিল) সকালে আঁটিবাজার এলাকায় এ অভিযান চালান র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। র‌্যাব জানায়, দুই তলা ভবনের নিচ তলা ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির কারখানা চালাচ্ছিলেন সাঈদ হোসেন নামের ওই যুবক। গোপন খবরে সকালে অভিযানে নামে র‍্যাবের একটি দল। পাঁচ ট্রাক নকল ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী জব্দ করা হয়। এ সময় আটক করা হয় কারখানা মালিককে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, দিনে দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে আবাসিক ভবনে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ওষুধ। যার অধিকাংশই ছিল শিশু ও নারীদের জন্য। আরও পড়ুন: নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত ৪৪৮০ লিটার ডিজেল, যুবকের কারাদণ্ড ভবনমালিকের দাবি, নকল ওষুধ তৈরির বিষয়ে কিছুই জানতেন না তিনি। ভাড়া নেয়ার সময় সাঈদ বলেছিলেন সাবান তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হবে। দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরির মাধ্যমে মানুষ ঠকানো এসব প্রতারকের কঠোর শাস্তি চান স্থানীয়রা। এদিকে পার্শ্ববর্তী আরও একটি কারখানা থেকে ১ ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র‍্যাব।

Go to News Site