Somoy TV
পাঁচ বছরে বাংলাদেশ সরকারের ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যে রাঙ্গামাটিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আগামী পাঁচ বছর ৪১ হাজার চারা রোপণ করা হবে। যার মধ্যে চলতি বছর এক হাজার চারা রোপণ করা হবে।বুধবার সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় বৃক্ষরোপণের কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান রাঙ্গামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল। তিনি আরও বলেন, ‘এই বছর আমরা এক হাজার চারা রোপণ করবো। আগামী বছর থেকে পরবর্তী চার বছর দশ হাজার করে মোট ৪০ হাজার চারা রোপণ করা হবে। এজাড়াও বান্দরবান ও খাগড়াছড়িতেও ৪০ হাজার করে তিন পার্বত্য জেলায় ১ লাখ ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। আর শুধুমাত্র রোপণের মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। চারাগুলো রক্ষণাবেক্ষণও করা হবে। এসময় সড়কের দুই পাশে ফলদ, বনজ এবং সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।’আরও পড়ুন: জ্বালানি সংকট: রাঙ্গামাটিতে স্পিডবোট চলাচল বন্ধএসময় রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Go to News Site