Somoy TV
ইসরাইলের ওপর তৃতীয় দফা হামলা চালানোর কথা জানিয়েছেন ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া।এক ভিডিও বিবৃতিতে ইয়াহিয়া সারেয়া বলেন, ইয়েমেন-ভিত্তিক এই গোষ্ঠী ইসরাইলের দক্ষিণাঞ্চলে ‘শত্রু ইসরাইলের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এই বিবৃতির অনুবাদ করেছে। আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, স্বীকার করলেন হেগসেথ তিনি আরও জানান, ইরান ও হিজবুল্লাহর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে ইসরাইলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে গোষ্ঠীটি প্রথমবারের মতো এ সংঘাতে যোগ দেয়। সূত্র: বিবিসি
Go to News Site