Somoy TV
রাজবাড়ী, ঠাকুরগাঁওয়ে, পাবনা ও রংপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বিটিআরসির সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Go to News Site