Collector
গোয়াইনঘাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু | Collector
গোয়াইনঘাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Boishakhi News24

গোয়াইনঘাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী খাল নয়া খাড়ার পাড়ে এ ঘটনা ঘটে। নিহত উপেন্দ্র নম নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান উপেন্দ্র নম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দিরগাঁও ইউনিয়নের সদস্য মতিউর রহমান। তিনি জানান, ঘটনাটি Read More

Go to News Site