Collector
জাতীয় নির্বাচন মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির | Collector
জাতীয় নির্বাচন মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির
Somoy TV

জাতীয় নির্বাচন মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির।বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা’ শীর্ষ গোলটেবিল বৈঠকে এই মমন্তব্য করেন তিনি। শিশির মনির বলেন, ‘জাতীয় নির্বাচনকে মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়কেও মানতে হবে এবং তা বাস্তবায়নে সরকারকে কাজ করতে হবে। বিএনপির ৩১ দফাতেই বলা আছে সংবিধান সংস্কারের কথা, সেখানে সংবিধান সংশোধনের কথা বলেনি।’ তিনি আরও বলেন, ‘সালাহউদ্দিন আহমদ বলেছেন রাজহাঁসকে দিয়ে অবৈধ ডিম পাড়ানো হয়েছে। ডিম পাড়া পর্যন্ত রাজহাঁসকে পালন করেছেন কে? উনি রাজনৈতিক দলের নেতা হয়ে বাষ্ট্রপতিকে কীভাবে ডিম পাড়ার বিষয়ে প্রশ্ন করেন?’ শিশির মনির বলেন, ‘আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সবাইকে সোশ্যাল কনট্রাক্ট থিওরি পড়তে বলেছেন, কিন্তু রাষ্ট্রের সঙ্গে ৫ আগস্টেই এই চুক্তি ভেঙে গেছে। গণভোট নাকি সংবিধানে নেই বলছেন তারা। জিয়াউর রহমান যখন গণভোট করেন তখনো তো সংবিধানে ছিল না, এখন তারা এসব কি ছবক দেন।’ তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে, বিএনপি ক্ষমতার ভারসাম্য চান না বলেই সেসব বাদ দেয়া হচ্ছে।’ আরও পড়ুন: সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন, প্রশ্ন সারোয়ার তুষারের এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিএনপির মধ্যে রাজনৈতিক হীনমন্যতা রয়েছে। দলটি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, আগেও বলেছি নাগরিক সমাজের সবাইকে। কিন্তু তারা হাসাহাসি করেছে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুদলই বারবারই জাতির সঙ্গে বেইমানি করেছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৭ বছরে যেই ফ্যাসিবাদ দেখিয়েছে বিএনপি ১৭ দিনে সেই একই চরিত্র দেখিয়ে যাচ্ছে। বাহাত্তরের সংবিধান ও চুপ্পুকে ধরে রাখার বিষয়ে তারা কোথাও না কোথাও ওয়াদা দিয়ে রেখেছে তাই তারা এ নিয়ে কথা বলতে পারছে না।’ ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে তারা এবার ক্ষমতায় এসেছে। কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নেই। জিয়াউর রহমানও একই কাজ করেছিলেন। আওয়ামী লীগের প্রশ্ন ডিল করতে না পারা এবং বাহাত্তরের সংবিধান প্রশ্ন ডিল করতে না পারায় তাকে চরম মূল্য দিতে হয়েছিল। বিএনপি এখনো একই পথে হাঁটছে।’ ৫৫ বছর পর দেশটাকে স্থিতিশীল অবস্থায় দেখতে চান জানিয়ে তিনি বেলন, ‘তাই যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়ন করেন অন্য সমস্যাগুলো নিয়ে কাজ করেন।’

Go to News Site