Collector
রয়টার্সকে সাক্ষাৎকার, ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের | Collector
রয়টার্সকে সাক্ষাৎকার, ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের
Somoy TV

রয়টার্সকে সাক্ষাৎকার, ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে ইরান যুদ্ধ শেষ করা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, যুক্তরাষ্ট্র ‘খুব দ্রুতই ইরান থেকে বেরিয়ে আসবে।’ তবে প্রয়োজন হলে ‘ছোট আকারে হামলা’ (স্পট হিট) চালাতে আবার ফিরতে পারে।আজ বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। তার আগে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরান নিয়ে তার যুদ্ধ পরিকল্পনায় ন্যাটোর সমর্থন না পাওয়ায় তিনি জোটটির ওপর ক্ষুব্ধ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রকে এই জোট থেকে বের করে নেয়ার বিষয়টি ‘জোরালোভাবে’ বিবেচনা করছেন তিনি। তবে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা তিনি দেননি। তিনি বলেন, ঠিক করে বলতে পারছি না... তবে আমরা খুব দ্রুতই বের হয়ে যাব। তিনি আরও বলেন, ‘ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম নয়, তাই তাদের কাছে এমন অস্ত্র থাকবে না। এরপর আমি সরে যাব এবং সবাইকেও নিয়ে যাব। তবে প্রয়োজন হলে আমরা আবার ফিরে এসে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাব।’ আরও পড়ুন: ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেবেন ট্রাম্প এর আগে গত মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে প্রায় একই কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। সেইসঙ্গে মার্কিন বাহিনী যুদ্ধ থেকে সরে গেলে হরমুজ প্রণালী ‘স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে’ বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে ‘ধ্বংস করে দিচ্ছে’। এই অভিযান আর বেশি দিন চলবে না বলেও জানান তিনি।  ট্রাম্প বলেন, ‘আমরা সেখানে আর বেশি দিন থাকব না। আমরা তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। আমাদের আর বেশি দিন থাকতে হবে না, তবে তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনও বাকি।’ আরও পড়ুন: ইরান যুদ্ধের নতুন সময়সীমা জানালেন ট্রাম্প এদিনই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করবে। ট্রাম্প দাবি করেন, তার একমাত্র লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো এবং সেই লক্ষ্য এরইমধ্যে অর্জিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কাজটি শেষ করছি। সম্ভবত যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের মধ্যে, অথবা চূড়ান্ত শেষ করতে আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে।’

Go to News Site