Collector
গভীর সমুদ্রে জেলেদের পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে: মৎসমন্ত্রী | Collector
গভীর সমুদ্রে জেলেদের পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে: মৎসমন্ত্রী
Jagonews24

গভীর সমুদ্রে জেলেদের পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে: মৎসমন্ত্রী

গভীর সমুদ্রে মাছ ধরা জেলেদের জন্য কোস্টগার্ডের মাধ্যমে নিরাপত্তা ও পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ জাতীয় সংসদে বলেন, বঙ্গসাগরে ১১৮ কিলোমিটার এরিয়ায় মাঝি ও জেলেদের জন্য টহলের কোনো ব্যবস্থা নেই, অথচ তারা মিয়ানমার ও ভারতের দ্বারা আক্রান্ত হচ্ছেন। তিনি প্রশ্ন করেন, গভীর সমুদ্রকে নিরাপদ করার জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হবে। এর জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত, এবং গভীর সমুদ্রে জাহাজ নেই। জেলেরা যখন গভীর সমুদ্রে মাছ ধরেন, তখন তাদের ওপর নির্যাতন হয়। বর্তমানে কোস্টগার্ডের টহল রয়েছে, তবে গভীরে নয়। তাই গভীর সমুদ্রবন্দর পর্যন্ত কোস্টগার্ড দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আগামী মিটিংয়ে ব্যবস্থা নেওয়া হবে। এমওএস/এমএএইচ/

Go to News Site