Collector
শেরপুরে বাক্সের ভেতরে নারীর মরদেহ | Collector
শেরপুরে বাক্সের ভেতরে নারীর মরদেহ
Somoy TV

শেরপুরে বাক্সের ভেতরে নারীর মরদেহ

শেরপুরের শ্রীবরদীতে লেপ-তোষকের ট্রাংক (বাক্স) থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তাতিহাটি ইউনিয়নের নয়াপাড়া-ঢালিবাড়ী মোড়ে রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের বাক্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন বাক্স পড়ে ছিল। দুপুর পর্যন্ত সেটি একইস্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে বাক্সের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করে।ধারণা করা যাচ্ছে, ২/৩দিন আগে কে বা কারা তাকে মেরে বাক্সের ভেতরে ভরে এখানে ফেলে রেখে যান। আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। তবে, মরদেহটি ফোঁলে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।আরও পড়ুন:  ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণাশ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থ‌লে র‌য়ে‌ছি। ইতোমধ্যে সিআইডি, পিবিআই টিমকে অবগত করা হ‌য়ে‌ছে। বিষয়‌টি তদন্ত ক‌রে মৃত‌্যু সম্প‌র্কে জানা যা‌বে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Go to News Site