Collector
২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ— কখন কোন ম্যাচ জেনে নিন এক নজরে | Collector
২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি  প্রকাশ— কখন কোন ম্যাচ জেনে নিন এক নজরে
Somoy TV

২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ— কখন কোন ম্যাচ জেনে নিন এক নজরে

এবারই প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা আসরের। ২৮ জুন শেষ হবে প্রথম পর্ব। ওই দিনই শুরু হবে নকআউট পর্ব। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে মহারণের ফাইনাল ম্যাচ, যেখানে নির্ধারিত হবে বিশ্বসেরার মুকুট কার মাথায় উঠবে।৪৮ দলের মধ্যে সবগুলো দলকেই পেয়ে গেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল। গত পরশু ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফ শেষে চূড়ান্ত হয়েছে গ্রুপিং ও সূচি।  বিশ্বকাপে কোন গ্রুপ কারা:গ্রুপ ‘এ’মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রগ্রুপ ‘বি’ কানাডা, বসনিয়া, কাতার ও সুইজারল্যান্ডগ্রুপ ‘সি’ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডগ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্কগ্রুপ ‘ই’ জার্মানি, কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরগ্রুপ ‘এফ’ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়াগ্রুপ ‘জি’ বেলজিয়াম, মিসর, ইরান ও নিউজিল্যান্ডগ্রুপ ‘এইচ’ স্পেন, কেপভার্দে, সৌদি আরব ও উরুগুয়েগ্রুপ ‘আই’ ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়েগ্রুপ ‘জে’ আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানগ্রুপ ‘কে’ পর্তুগাল, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়াগ্রুপ ‘এল’ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

Go to News Site