Somoy TV
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়।’আজিজি বলেছেন, হরমুজ শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে। ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে ‘৪৭ বছরের আতিথেয়তা ছিল, তা চিরদিনের জন্য শেষ’ এখন বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন: ‘আসুন, আমরা অপেক্ষা করছি’, ভিডিও বার্তায় ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি আজিজি আরও বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের ‘শাসন ব্যবস্থা পরিবর্তনের’ স্বপ্ন পূরণ করেছেন। তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে। এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। সূত্র: বিবিসি
Go to News Site