Somoy TV
কিশোরগঞ্জে পাম্প থেকে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল কিনতে বাধ্যতামূলক করা হচ্ছে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড।বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানী তেলের সরবরাহ ও বিপণন সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে জেলা প্রশাসকের ইস্যু করা কার্ড দেখিয়ে পেট্রোল বা অকটেন কিনতে হবে মোটরসাইকেল চালকের।বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।জেলা প্রশাসনের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নির্ধারিত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নিজ নিজ স্থায়ী ঠিকানাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিশেষ জ্বালানি কার্ড সংগ্রহ করতে হবে।আরও পড়ুন: কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুরজ্বালানি কার্ড সংগ্রহের জন্য জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।এছাড়া অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর অন্যান্য উপজেলায় অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কার্ড নিতে পারবেন।ঘোষণায় আরও বলা হয়, আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল ২০২৬ থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।
Go to News Site