Somoy TV
ফিফা বিশ্বকাপের ইতিহাসে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো (ডিআর কঙ্গো) একবারই অংশগ্রহণ করেছিল। জাইরে নামে তারা ১৯৭৪ সালের আসরে খেলেছিল। মঙ্গলবার (৩১ মার্চ) দলটি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।মধ্য আফ্রিকার দেশটি বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে ১০০ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় আক্সেল তুয়ানজেব।ঐতিহাসিক এই ফেরার আনন্দে বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করেছে কঙ্গো। খবর বিবিসির। কঙ্গোর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ‘ঐতিহাসিক’ জয়ের ফলে জাতিকে ঐক্য, উদ্দীপনা ও জাতীয় গর্বের সঙ্গে উদ্যাপন করার সুযোগ দিতেই এ ছুটি ঘোষণা করা হয়।আরও পড়ুন: ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ— কখন কোন ম্যাচ জেনে নিন এক নজরেবিবিসির খবরে বলা হয়, রাজধানী কিনশাসাতে বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে জয় নিশ্চিত হওয়ার পর হাজারো ফুটবল সমর্থক রাস্তায় নেমে আনন্দ উদ্যাপন করেন। তবে হঠাৎ করে সকাল ৮টার দিকে ছুটির ঘোষণা দেওয়ায় কিছু প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যায়। তবুও অধিকাংশ ব্যাংক, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান দিনভর বন্ধ ছিল।বিশ্বকাপে কঙ্গো পড়েছে পর্তুগালের সঙ্গে একই গ্রুপে। ১৭ জুন হিউস্টনে নিজেদের প্রথম ম্যাচটাই রোনালদোর দলের বিপক্ষে খেলবে তারা। ২৩ জুন মেক্সিকোয় দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়া, মার্সিডিঞ্জ বেঞ্জ স্টেডিয়ামে ২৭ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে।
Go to News Site