Collector
জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ | Collector
জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ
Boishakhi News24

জকিগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে এহসান আরাফাত জিহান (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জকিগঞ্জের রহিমখার চক এলাকা থেকে নিখোঁজ হয় জিহান। সে ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। জিহান জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে জিহানের বাবা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এখনো ফিরেনি সে। সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করলেও খোঁজ পাওয়া যায়নি।

Go to News Site